Tuesday, September 7, 2010

একান্ত আপন

আজ প্রয়োজন শুধু এক টুকরো আকাশ।
কোনো এক শান্ত নদীর তীরে,
প্রগাঢ় সবুজের হৃদয় থেকে,
আমার একান্ত আপন আকাশটাকে দেখব।
তাতে কাশফুলের মত শুভ্র মেঘ আঁকব......


আমার কপালের লাল টিপ
হবে লাল সবুজের বিশ্বজয়ের,
অথবা গর্বিত সূর্যদয়ের প্রতীক।
তখন নাহয় মেঘে মেঘে একটু আবীর ছোঁয়াব......


ইচ্ছে হলে নামাব ঝুমঝুম বৃষ্টি,
সেই জলের স্বচ্ছতায় ধূঁয়ে যাবে সব অতৃপ্তি।
জীবনের সাত রঙে রাঙাবো রঙধনু,
বাঁকা চাঁদ নাহয় হাসিতে ঝরাবে মধু;
আলোকিত তারা হবে আমার নীরব রাতের বন্ধু।


অসীম নয়, প্রয়োজন শুধু এক টুকরো আকাশ;
দৃষ্টির সীমানায় সীমাবদ্ধ আকাশ।