এতো সুদীর্ঘ প্রতীক্ষা কখনো করিনি
প্রতীক্ষার গল্প লিখেছি আমি
এক ম্লানমূখী গোলাপী চাঁদে
বিমূর্ত অস্থিরতা অস্তিত্বের ঘোষনা দেয়
প্রতিমুহূর্তে নীরবতার নূপুর নিক্কনে
নিঃশ্চুপ দাঁড়িয়ে থাকি আঁধো অন্ধকার রাতে
মাঝ নদীতে অনিশ্চয়তা খেলে নৌকার পালে।
কথার ফুলঝুরি ছোটে মনে মনে দুজনাতে
হয়ত কখনো দেখা হবে
জোৎস্নার বৃষ্টিতে ভিজতে ভিজতে
কোন এক অচেনা নদীর তীরে
চোখে চোখ রাখি প্রচন্ড সাহসে
কেঁপে উঠি তোমাকে হারাবার ভয়ে।
কাঁপা হাতের নৈবদ্যে স্বপ্ন সাজিয়েছি,
শুধু বলতে পারিনি-- ভালোবাসি!
প্রতীক্ষার গল্প লিখেছি আমি
এক ম্লানমূখী গোলাপী চাঁদে
বিমূর্ত অস্থিরতা অস্তিত্বের ঘোষনা দেয়
প্রতিমুহূর্তে নীরবতার নূপুর নিক্কনে
নিঃশ্চুপ দাঁড়িয়ে থাকি আঁধো অন্ধকার রাতে
মাঝ নদীতে অনিশ্চয়তা খেলে নৌকার পালে।
কথার ফুলঝুরি ছোটে মনে মনে দুজনাতে
হয়ত কখনো দেখা হবে
জোৎস্নার বৃষ্টিতে ভিজতে ভিজতে
কোন এক অচেনা নদীর তীরে
চোখে চোখ রাখি প্রচন্ড সাহসে
কেঁপে উঠি তোমাকে হারাবার ভয়ে।
কাঁপা হাতের নৈবদ্যে স্বপ্ন সাজিয়েছি,
শুধু বলতে পারিনি-- ভালোবাসি!