Monday, May 30, 2011

টকটকে লাল সূর্যটা

বারবার মুখোমুখি দাঁড়াই ব্যক্তি আমির;
বেয়াড়ার মত প্রশ্ন করি নিজেকে,
"আমার কি কোন কষ্ট আছে?"
বেয়াড়া প্রশ্নের নিরুত্তরে,
ধরে নিই আমার কোন কষ্ট নেই।
তাই কষ্টেরা উঁকি দেয় মনের আড়ালে।


যখন টকটকে লাল সূর্যের বেশে,
হেঁটে যাই ঝকঝকে রোদেলা হাসিতে হাসিতে,
তখন আমি বেমালুম ভুলে যাই,
সূর্যের অন্তরে দহন আছে।