Now I need to decide where I want work in my rest of the life, in front of computer or in front of microscope. I thought I would work on spiking neural model, where neural signals need to record from the single neuron, the technique known as whole cell patch clamp. I agree that it is really a bold dream from my position, one whole cell patch clamp electrophysiologist already informed me they prefer an experienced hand in this type of job. On the counter argument I said her that let me be experienced though she had not accepted that. I understand it is logical, why she will think of an engineering background student for this job, where she can get any biology student easily. However this logic never stopped me in dreaming. But now there is another turning appeared in my way.
My resume is attracting theoretical neuroscientist, who read neuroscience avidly and sit in front of the computer and nail down their thinking into the theoretical model of various possible mechanism of brain. Its really a respectable thing doubtlessly. This kind of research sounds like philosophy. Thought experiment after thought experiments will run until you can conclude a possible mechanism. It is a mathematical philosophical approach in the most unexplored field of knowledge, the neuroscience. I never thought this group might think me eligible for their work. Still here is uncertainty, professors might like my resume but admission committee of those school will think me eligible or not, I do not know. Infect I am worried about additional matters, like GRE, language proficiency etc.
In my understanding, experimental and theoretical, both kind of approach is important now. Theoretical neuroscientist are fighting to understand the brain using the brains. Whereas experimental neuroscientist are trying to reveal the unknown basics of neurons and its connectivity. I am deciding to have a try in both direction, lets see what happen. My mind says, I might learn the experimental thing any time in my life, but training in mathematical approach is really important in this phase of my career. Here is one alarming thing happened. Last two days, like my last two years I couldn't sleep, my brain did not allowed me to stop thinking. Yeah, i know i am a philosopher by born.
There is another problem arises now. I got a mail from an experimental neuroscientist today, who clearly expressed his depression about the funding crisis occurred in United States. I think I need to wait to look for the position until the US government shutdown is over.
The ultimate truth, all these are happening because of my daring dreams. Dreamers dream, dreamer try, but they don't know what is in future.
Tuesday, October 8, 2013
Sunday, October 6, 2013
Silver Lining
Sometimes silver lining dances in between lots of dark lining. I know silver linings are now visible to my eye. I just don't know if it is possible to touch the silver lining defending the dark linings.
Tuesday, September 24, 2013
Autumn rain
There is autumn rain outside. The air is fresh but a little gloomy. Some night birds are still in the reading room. May be the day has just started for us. A Korean guy have just taken a seat opposite of my desk. Here I am trying to understand, what I am feeling. I have certain task for tonight, but beyond this, I can feel, everyday is getting more difficult. I do not think I would feel comfortable in corporate lifestyle. I always prefer laboratory position with desired project. But I have to go for a job now. So, the air become gloomy.
Curious case of mindology
Human mind is surprisingly simple, just difficult to understand. It's all about circuits, a very complex circuit. The whole body is acting like a conductor for this circuit. Everything happens in my mind has the key in the electrophysiology of my neuron. I can not forget my past infliction, because my brain, my mind experienced enough fear, irritation, anxiety in my near past, those made my neural circuit pathway for anger, shout and desperate desire for escaping from the vicious cycle of emotional distress so strong that whenever I recall my past, I become angry and irritated. If I were a psychologist, I was suppose to be worried about my emotional imbalance. Instead, I am an electrophysiologist. This made a major change in my life. I know, all of my emotion have a root in my neural circuits. Either I have to make blissful emotion so persistent which can suppress my earlier emotional distress or I have to weaken the neural pathway of inflicting memory by inducing counter signal or disconnect the synaptic communication among neuron of that pathway. The psychological approach is dependent on the environment whereas if neuroscientist can reveal the integration mechanism of emotional process along the neural pathway, relief from emotional distress would be easier. This is just one example of my optimistic thinking. I know electro physiology is still in the era of finding out the sensory mechanism. So I am targeting to train my self by practical experience in computational Modelling of sensory system. Any of the major sensory modelling project would serve my purpose of being trained. Once I become experienced in computational neuroscience, I would focus on my real ambition with deeper understanding.
Now the question is, would I be successful in managing a scope for my desired training? I do not know. I just know I have a dream. This is the first time I am thinking of my true ambition without any fear or emotional distress. When I came to Korea, I just thought about escaping from my troubled life. I was not able to jump into my desire. This time I just want to prove myself and snatch my future in My grip. I might or might not be able to, but I am not going to lose it so easily..

Saturday, September 7, 2013
Identity
I have to decide what I would be after years from now. Someone's identity is not a name given by others, not a relationship also. Identity is something which one establish in yesterday. I had a long fight with my own society on this issue. I refused to be typical and do what others decided for me. After four years of such bitter fight, still I am feeling I have a long long way to go. I need to touch my dream which might keep my identity as a warrior. It should be my identity which might rewrite others reality.
Now-a-days I have become so reticent that my friends and foes are thinking I am going to be non extant. Yeah, its true. I have stopped presenting myself in virtual and mundane world both. I am not expressing any of my achievements to anyone. Even I am not satisfied yet in my performance. I have experienced our culturally poor society as well. I kinda lost interest in expressing my views with others. We Bangladeshi people are mostly like to show off something extravagantly. But I have never seen the real heroes to do that. People might forget their name one day, but their works would exist. Unfortunately very few people can realize this. Such understanding is forcing me to find my place among truly enlightened people who work more but talk less. I want to be focused into ideas, not into people. I am feeling that I need to end the remaining social relationships too. Social relationship is just deafening my ear, nothing more. Society is always my opponent. :)
Wednesday, September 4, 2013
Truth
Idealist people always want to see this world as utopia. The concept of idealism is the first philosophical concept that is accustomed to the children by their surroundings. In the process of development, every children encounter the conceptual idealism by their parents, relative, societies and later on by teachers and writers. Children are taught to speak the truth. Ironically our society can't handle the truth.
Monday, September 2, 2013
স্বপ্নের ঘোর লাগা নেশা
কোন রকম আশা ছাড়াই তিনটা মেইল করলাম। হাল ছেড়ে দেবার কোন অভিপ্রায় নেই বলেই চেষ্টাটা চালিয়ে যাচ্ছি। নিউরোসায়েন্সে কোন একাডেমিক ডিগ্রী নেই বলে আগ্রহ বিসর্জন দিতে পারবো না। অনেকটা যেন আকাশে তীর ছুড়ছি। জানি রিজেকশনটাই স্বাভাবিক, তবুও যেন একধরণের নেশা এটা। আমাদের দেশের প্রেক্ষাপটে কম্পিউটেশনাল নিউরোসায়েন্স, হোল প্যাচ ক্ল্যাম্প ইলেকট্রোফিজিওলজি বা স্পাইকিং নিউরাল মডেল আকাশ কুসুম স্বপ্ন। তাও আবার আদ্যোপান্ত ইঞ্জিনিয়ারিং পড়া একটি মেয়ের স্বপ্ন এগুলো!
দেশের বাইরে প্রথমবার পা রাখবার পর থেকেই বুকের মধ্যে একটা চিনচিনে ব্যথা অনুভব করতাম। চোখ গড়িয়ে কখন জল পড়ে যেতো টের পেতাম না। দুবছর পরে দেশে ফিরে প্রথম যা চোখে পড়েছিল তা হল বাংলাদেশের মানুষের অসুখী চিন্তাক্লিষ্ট চেহারা। যে দেশে মানুষের খাবার যোগাড় করতে হিমশিম খেতে হয় সেই দেশে যে এমন সুখের ছড়াছড়ি হবে, বলাই বাহুল্য। সাথে মনে পড়ে গেলো কোরিয়ান মুখগুলো। কোরিয়ান ওয়ারের ফলশ্রুতিতে যারা নিতান্ত ক্ষুধায় কাতর হয়ে ঘাষ থেকে শুরু করে কুকুর পর্যন্ত খেয়েছে, তারা যদি স্বপ্ন দেখতে জানে, আমি নই কেন? যা কিছু শেখা সম্ভব এই বিরাট পৃথিবী থেকে সবই শিখতে চাই আমি। দেশের জন্য তো বটেই বিশ্ব মানবতার জন্য। যে অদ্ভুত আগ্রহ নিয়ে আমি কাজ করতে জানি, পৃথিবীতে খুব কম মানুষই পারে এমন পাগল হয়ে যেতে কাজের মাঝে। বাংলাদেশের বর্তমান প্রযুক্তি কিংবা বিজ্ঞানের অবস্থার কথা ভেবে স্বপ্নে ছাড় দেবার কোন মানে নেই। আজ থেকে পঞ্চাশ বছর পর, যখন আমি মারা যাবো তখন বাংলাদেশ এমন থাকবে না। হয় আরেকটা আফগানিস্থান হবে না হয় বর্তমান কোরিয়ার মত হবে নিদেনপক্ষে। দেশের গতিবিধি আফগানিস্থানের মত হলে সানন্দে কষ্ট ভরা বুকে ভুলে যাবো আমি বাংলাদেশ নিয়ে স্বপ্ন দেখতাম। কিন্তু তবুও আমার বিশ্বের জন্য কিছু করার দায়টুকু, ইচ্ছেটুকু, প্রয়োজনটুকু মিটে যাবে না। আমাকে যেতে হবে পথের শেষ পর্যন্ত, আমার কি করার আছে তা জানতে।
আমার এই চিন্তাগুলো যেন অনেকটা সক্রেটিসের মত। হেমলকের পাত্র হাতে নিয়েও যে স্বপ্নের নেশা ভোলে না। আগামীদিনের কথা ভোলে না। সহস্রাব্দে না পারি একটি শতাব্দীতে অন্তত চিহ্ন রেখে যাবার নেশা সামাল দিতে পারি না।
স্বপ্নের ঘোর লাগা নেশা।

Saturday, August 31, 2013
বিদায় নির্বাসন!
কি অদ্ভুত একটা কথা, সবাই যখন ফেসবুকে হাসির ছবি আপলোড করে, আমি তখন খুঁজে মরছি নিজের এক পুরনো ছবি। যেই আমার মধ্যে স্বপ্নের স্ফুলিংগ ছিল। আমি ছিলাম। আমি জানি, সেই সাহসী স্বপ্নগুলো এখনো আমারই আছে। আমি এখনো লড়ছি সেই সব স্বপ্নের জন্যই।
স্বপ্ন দেখা দুঃসাহসের, লড়তে থাকা কষ্টের, কিন্তু না লড়ে হেরে যাবার মত হতাশাজনক কিছুই নেই। স্বপ্নের পিছনে ছুটতে গিয়ে কি এক অদ্ভুত ট্র্যাকে ছুটছি, অনুভুতিটাও অদ্ভুতঃ মনে হচ্ছে আমি আর নেই সেই আগের আমি। সেই পুরনো জেদটা, হারিয়ে যাবার আগেই আবার দুহাতে ধরতে চাই, খুব করে চাই।
প্রায় দুবছর, পর্দার অন্তরালে থাকতে থাকতে আমার স্ফুলিঙ্গ গুলো যেন চাপা পড়ে যাচ্ছিল। কার জন্যে পর্দার আড়ালে সঁপে দিচ্ছি নিজেকে? যেই কারণে নিজেকে এতোদিন আড়াল করেছি, আর না সেই সব কারণের সাথে আমার সমঝোতার চেষ্টা। বিদায় নিভৃতচারিনী! বিদায় নিভৃতচারিতা।
Wednesday, July 3, 2013
অরণ্যে রোদন
ছোটবেলায় যখন বই পড়ার নেশাটা প্রথম মাথায় ওঠে, সেই সময়গুলোতে একটা বই হাতে পেতে অথবা পড়তে তখন আমায় মেলা কাঠ খড় পোড়াতে হত। সেইসব দিনগুলোতে আমার প্রধান অন্তরায় ছিলেন আমার মা। সারাটা জীবন অনেক রাগ করেছি, দুষেছি তাকে এই সব কারণে। আজ একটু ভিন্ন দৃষ্টিকোণ থেকে মাকে দেখতে বসলাম। বাংলার নারীদের দেখতে বসলাম আসলে।
আমার মাকে আজ আমি বাঙ্গালী নারীদের সাধারণ চিত্র বলব। জন্মেছিলেন এক অজ-পাড়াগাঁয়ে। সেইখানে বর্ষায় হাঁটু সমান কাদা মাড়িয়ে চলাচল করতে হত। যানবাহন বলতে ছিল ভ্যানগাড়ি। একটু সচ্ছল পরিবারে পুরুষদের ব্যবহারের জন্য থাকতো সাইকেল। গ্রামের ঘরবাড়ি গুলো সব বিলের ধারে এসে জমা হয়েছিল। আর বাকি গ্রামটাই আসলে কৃষি জমি। প্রত্যেকটা পরিবারই কৃষি প্রধান পরিবার। বয়স্কদের মাঝে শিক্ষা বলতে কিছু নেই বললেই চলে, যা আছে সেটাকে কেবল টাকা পয়সার হিসেব রাখতে জানা আর অক্ষর জ্ঞানের চেয়ে বেশী কিছু বলা সম্ভব নয়। মাইল খানেক হেটে গেলে একটা প্রাইমারী স্কুল, যেখানে গ্রামের ছোট ছোট বাচ্চারা একসাথে স্কুল যেতো, স্কুল ছুটি হলে খেলতে খেলতে একসাথে ফিরত। পড়ালেখা নিয়ে কোন শিশুকেই কোন চিন্তা করতে হত না, পরীক্ষা এলে পাস করবে কিনা সেই ভয় হয়ত তারা একটু করত। তার চেয়ে বেশী কিছু নয়।
প্রাইমারী স্কুল পার করেই ঝরে যেতো অধিকাংশ শিশু। ছেলেরা বাবার সাথে লেগে যেতো কৃষি জমিতে আর মেয়েরা পুরাদস্তুর ঘরের কাজে। তাদের যে বিয়ের বয়স হয়ে গেছে। এখন আর স্কুলে গিয়ে কি হবে? তারচেয়ে ধান ভানতে শেখা, আধ একটু সেলাই করা, মায়ের রান্নায় হাত লাগানো এসব করলে কাজে লাগবে। তাছাড়া মেয়েদের জন্য গৃহস্থ ঘরের সম্বন্ধও আসতে শুরু করেছে, ঢ্যাং ঢ্যাং করে স্কুলে গেলে পাড়া প্রতিবেশীরাও তো ছি ছি বলবে। এইরকম একটা পরিবেশে বড় হয়েছেন আমার মা আর মামা প্রায় সমবয়সী দু ভাইবোন। তারা বড় হবার আগেই তাদের চেয়ে ছয় সাত বছরের বড় বোনের বিয়ে হয়ে গেছে। মা বারো মাসের রোগী, বছরের নয় মাস একদম ছোট ছেলেগুলোকে নিয়ে বাপের বাড়ির পালঙ্কে শুয়ে থাকেন। বাবা ছন্নছাড়া, বাড়িতে আসে কি আসে না তার নেই ঠিক। কৃষি জমি থেকে বছরে যে ফসল আসে তাতে বছর চললে চলল, না চললে কিভাবে চলবে তা নিয়ে তার কোন মাথা ব্যথা নেই। তাই ছোট ছোট এই দুই ভাইবোনের একমাত্র কাজ, নিজেদের রান্নাটা নিজেরা করে খাওয়া আর এখনও যারা স্কুলে যায়, তাদের সাথে স্কুলে যাওয়া। তখনো যেহেতু তারা স্কুলে যায়, দুজনের মনেই একটু স্বপ্ন ছিল, পড়ালেখা করবে, মা শহরে গিয়ে একবার একজন মহিলা ডাক্তারকে দেখেছিল, সে তার স্বপ্নের ঘুড়ি ঐটুকুই উড়াতে পেরেছিল। আর মামা? তার কিছু করার ছিল না, এই নাই নাই সংসারের হাল যে একটু বড় হলেই তাকে ধরতে হবে সে বেশ ভালোই বুঝে গিয়েছিল।
অষ্টম শ্রেণীতে উঠতে না উঠতে মায়ের বিয়ের প্রস্তাবও আসতে শুরু করল, আর সেই সাথে এখনো বিয়ে হয়নি বলে গ্রামের লোকেরা নানা কথাও বলতে শুরু করল। তাই বারোমাসের রোগী নানী আর ছন্নছাড়াও নানাও মেয়ের বিয়ের জন্য অস্থির হয়ে গেলো। মায়েরই এক চাচা সম্পর্কিত শিক্ষক আমার বাবার সাথে সম্পর্কে বেঁধে দিলেন আমার মা কে। নবম শ্রেণী পড়ুয়া মেয়েটি চিরচেনা গ্রাম ছেড়ে শ্বশুড় বাড়িতে এসে দিশেহারা হয়ে গেলেন। আমাকে গর্ভে নিয়েই দিলেন ম্যাট্রিক পরীক্ষা। আমার জন্মের পর আর তার পড়ালেখা হল না। তার নিজেরই আগ্রহের ইতি ঘটেছিল নাকি আসলেই আর পড়ালেখা চালিয়ে যেতে পারলেন না, সে আমি বলতে পারবো না। কেবল এটুকু জানি, বাবা নিজেই মাকে ভর্তি করে দিয়েছিলেন কলেজে। মা ক'মাস ক্লাস করে আর যাননি কলেজে। যাই হোক, তাতেই আমার মায়ের গ্রামে খ্যাতি জুটেছিল শিক্ষিত মেয়ে বলে।
আমি সারাটা জীবন মায়ের উপর রাগ করেছি আমাকে ক্লাসের বই ছাড়া অন্য বই পড়তে দেখলেই রাগ করতেন বলে। ভয়ে ভয়ে আমি খাটের নীচে বা দরজার আড়ালে এবং অতি অবশ্যই বইয়ের আড়ালে লুকিয়ে বই পড়তাম। ধরা খেলে কপালে যা জুটত, তাও কখনো আমার বই নেশা ছাড়াতে পারতো না। সেই বয়সে আমার বোঝার বুদ্ধি ছিল না, যিনি নিজে কখনো স্কুল থেকে পাওয়া সরকারী পাঠ্যবই ছাড়া আর কোন বই চোখে দেখেননি, তিনি বইয়ের মাঝে কি অদ্ভুত সুন্দর একটা জগত লুকিয়ে আছে তাই জানবেন কি করে! তাই আমার মায়ের সাথে আমার ছিল চির বিরোধ। আমার স্পর্ধায় তার হৃদয় কাঁপে। আমি জানি, তিনি আফসোস করেন আমার মত বেয়াড়া সন্তানের জন্ম দিয়েছেন বলে। পরকালে আল্লাহকে কি জবাব দিবেন সেই আশংকাতেই তিনি আগুন হয়ে আছেন, বিরোধও এক্সপোনেনশিয়ালি বেড়েই চলেছে। আমি এই ২০১৩ সাল পর্যন্ত যেখানে এসে দাঁড়িয়েছি, সেখানে আসতে হয়েছে আমার মায়ের মনে জগদ্দল পাথরের মত স্থিতিশীল হয়ে থাকা শতাব্দী পুরনো সামাজিক প্রথার সাথে যুদ্ধ করে করে। এই সম্পূর্ণটা সময়ে ছায়ার মত কেবল একটি মানুষই আমার সাথে ছিলেন। তিনি আমার বাবা।
-----------------------------------------------------------
মায়ের সাথে আমার এই তিক্ত সম্পর্কটা আমার জীবনের একমাত্র হতাশা হয়ে ছিল এতকাল। আমি ভাবতাম ভিন্ন প্রজন্মের দুজন মানুষ বলেই আমাদের এতো তিক্ততা। আমি যত বাঁধা পেতাম, ততই আমার বাঁধা অতিক্রমের জেদ বেড়ে যেত। আর আমার মায়ের বেড়ে যেত শাসনের জেদ। আমার বাঁধা অতিক্রমের অপরাজেয় ইচ্ছা আর একটা জীবন আমার মত করে বাঁচার সুতীব্র আকাঙ্ক্ষায় আমার পড়ালেখার উদ্দেশ্যে প্রবাসে পাড়ি দেয়া। অবধারিতভাবেই শুরু হয়ে গেল আমার জীবনের ট্রান্সফরমেশন। শুরু হল আমার নতুন পরিচয়ে বাঁচা। এই পৃথিবীতে আমি স্বতন্ত্র। শুরুটা স্বপ্নের মতই ছিল। তারপর স্বপ্নটা একটু একটু করে বাস্তব বলে যখন বোধ হতে লাগলো, তখন দাঁড়িয়ে যেতে হল এক অন্য পৃথিবীর মুখোমুখি।
চিরকাল পড়তে ভালোবাসা এই আমি এক বর্ণাঢ্য কলেজ জীবন, বিশ্ববিদ্যালয় জীবনে অভ্যস্ত ছিলাম। আমার কবিতার খাতা ছিল, বিতর্কের মঞ্চ ছিল, কার্টিজ পেপার আর পেন্সিল ছিল, গল্প করার জন্য লেখকেরা ছিল, তীক্ষ্ণ যুক্তির ফলা হাতে আমার বিপরীতে দাঁড়াবার মত বন্ধু ছিল, সতীর্থ ব্লগাররা ছিল। আর ছিল প্রজাপতির মত রঙ্গিন ডানা। আজকের অবস্থানে দাঁড়িয়ে দেখি আমার জগতটাই ছিল বুদ্ধিবৃত্তিক খেলার মাঝে স্বাধীন ভাবে বেড়ে ওঠার জগত।
আমার সাথে পরিচয় হয়েছিল কেবল কলেজ কিংবা প্রকৌশল বিশ্ববিদ্যালয় অথবা একই প্লাটফর্মে লেখালেখি করা নারীদের, দেখিনি, চিনিনি এর বাইরের ৯৯.৯৯ শতাংশ নারীদের। আমার স্বতন্ত্র জীবনে এসেই দেখেছি তাদের প্রথম। যাদের দেখছি এখন আমি, তারা আমার আগের প্রজন্মের কেউ নয়, আমার কাছাকাছি বয়সেরই নারী তারা।
প্রথম ধাক্কাটা খেয়েছিলাম, আমার সমবয়সী এক দুই সন্তানের জননীকে দেখে, যার সন্তানদের বয়স ৫ এবং ৬। তিনি আপাদমস্তক বোরকায় মোড়ানো। কখনো পরপুরুষের সামনে যান না। তার বাসায় অতিথি এলে তার স্বামী-দেবতা সন্তান সমেত স্ত্রীকে অন্য ভাবীর বাসায় পাঠিয়ে দেন। ভদ্রলোক বাংলাদেশে পড়ালেখা করেছেন আইইউটিতে, বর্তমানে তার পিএইচডি শেষের পথে। আমি না বুঝে একবার তার বাসায় ঢুকে পড়েছিলাম এক ঈদের দিনে, এর পর আর কোনদিন যাওয়ার রুচি হয়নি। তবে ভদ্রলোকের স্ত্রীর সাথে আরও বার কয়েক দেখা হয়েছে, আমার সাথে কথা না হলেও অন্যদের সাথে কি কথা হচ্ছে তা শোনার দুর্ভাগ্য হয়েছিল। তার কথার বিষয় ছিল, ইসলামের আলোকে স্বামীর প্রতি স্ত্রীর কর্তব্য কি, স্বামী স্ত্রীকে সন্তান সহ/সন্তান ছাড়া তালাক দিতে চাইলে স্ত্রী কি কি সুবিধা দাবী করতে পারে, মোহরানা সংক্রান্ত ব্যাপারে প্রত্যেকটা নারীর জ্ঞান থাকা উচিত ইত্যাদি। বলা-বাহুল্য তিনি অন্য ভাবীদের ইসলাম শিক্ষা দিচ্ছিলেন। আমি জানিনা উনি পড়ালেখা করেছেন কতদূর, তবে এটুকু জানি কলেজ পার করেছিলেন। আর যতদূরই করুন না কেন, উনার পিএইচডিধারী স্বামীর যে মানসিকতা দেখেছি তাতেই বুঝে নিয়েছি যে উনি কেমন জীবন যাপনের কথা কল্পনা করতে পারেন। তাকে দেখলে আমার কষ্টের সাথে মনে পড়ে আমার স্কুলের এক সহপাঠিনীর কথা, আর্মি অফিসার বাবা যাকে কলেজ পড়ুয়া অবস্থায় বিয়ে দিয়ে দিয়েছিল, হাসিখুশি সেই মেয়েটির আর পড়ালেখা করা হয়নি। কাল নেকাবের আড়ালে হারিয়ে গেছে সে চিরতরে চার সন্তানের জননী হয়ে। একদিন ফেসবুকে তার দুই বছর বয়সী কন্যার মাথায় হিজাব দেখে আর স্থির থাকতে না পেরে জিজ্ঞেস করেছিলাম, "তোর মেয়েকে এটা কি পরাইছিস?" যথারীতি উত্তর পাইনি। এই দুইজন তো তাও এই জীবন বরণ করতে বাধ্য হয়েছে বলে এমন জীবন যাপন করছে। আমার প্রাক্তন রুমমেট এক ক্যাডেট কন্যা এবং দুর্দান্ত মেধাবী আরেক সহপাঠিনী বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং-এ ব্যাচেলর ডিগ্রী সাফল্যের সাথে সমাপ্ত করে স্বেচ্ছায় এই জীবন বেছে নিয়েছে। তাদের কথা জানলেও আসলে বুয়েটের পাট চুকানোর পর আর দেখা হয়নি বলে ঠিক অনুধাবন করতে পারিনি আসলে কোন জীবন চেয়েছে তারা! তা বুঝলাম কিনা প্রবাসে এসে।
এই দলটাকে ভয় পেয়ে দূরে থাকতে থাকতে দেখা হল অন্য একজনের সাথে। তিনি প্রাক্টিসিং মুসলিমাহ, কিন্তু গোঁড়ামি করেন না। সবার সাথে স্নেহ ভরে কথা বলেন, তার বাসায় নারী পুরুষ সবারই যাওয়া আসা আছে, সবার সাথেই সুসম্পর্ক রেখে চলেন। শুধু তাই নয়, তিনি এবং তার স্বামী দুজনেই একই সাথে পড়ালেখা করেছেন, একজন ফার্স্ট ক্লাস ফার্স্ট, অপরজন সেকেন্ড, বর্তমানে একই সাথে দুইজনেরই পিএইচডি করছেন, আশা করা যায় মাস ছয়েকের মাঝে দুজনেই নামের সামনে ডক্টর লাগিয়ে ফেলবেন। সবকিছু ভালোই চলছিল, কেবল মাঝে মাঝে আমাকে ধর্ম নিয়ে প্রশ্ন করতেন, আজকাল যেটা হট টপিক সেটা নিয়ে আরকি। তাছাড়া এতো আকর্ষণীয় ব্যবহার করতেন যে মুগ্ধ না হয়ে পারা যায় না। হঠাত একদিন মুখোমুখি হলাম অপ্রিয় সত্যের। সেই আপুর স্বামী একজন জামাত-শিবির সদস্য। মুখে মধুর ব্যবহার করলেও উনার আমার ধর্ম বিশ্বাস, চিন্তা ভাবনা সব কিছু নিয়েই আপত্তি আছে--- এতদিন শুধু চিনে নিয়েছেন আমাকে। বিদ্যুত-পৃষ্ট হয়ে যেন ছিটকে পড়লাম। আমি যা অনুধাবন করেছি এদের সাথে পরিচিত হয়ে, তা বলার ভাষা আসলে আমার নেই।
দৃশ্যপটে এবার মেজরিটির আবির্ভাব। আসলে আবির্ভাব আগেই হয়েছিল, এতদিনে উপসংহারে পৌছুলাম আরকি। এইখানে এবার বাংলাদেশের আমাদের প্রজন্মের নারীদের উপস্থাপন করবো, যাদের নিয়ে আমি আশাবাদী ছিলাম। এরা প্রগতিশীল বলেই নিজেদের উপস্থাপন করে। না এক্সট্রিম ইসলামিস্ট, না ঘষেটি বেগম। এরা মোটামুটি সবাই বিশ্ববিদ্যালয়ের চৌকাঠ পেরুনো প্রবাসী গৃহবধূ। আধুনিকা, সাহিত্য জানেন, সু-রুচিশীল। এদের স্বামী কখনই নিজেদের ইচ্ছা অনিচ্ছা স্ত্রীদের উপরে চাপিয়ে দেন না বলেই দাবী করেন। আর দিলেও তারা বিনা বাক্যে মানেন না। তবে তাদের কখনই আত্মনির্ভরশীল হতে ইচ্ছা করে না। এদের স্বামীর যথেষ্ট সামর্থ্য আছে স্ত্রীকে ভরণপোষণ করার। তাই তাদের কোন কাজ করতে ইচ্ছা করেনা বলে তারা করেন না। সেটা তাদের স্বেচ্ছা নির্বাচন বলেও প্রচার করেন। ব্যাপারটা সেখানে সীমাবদ্ধ থাকলেও চলত, কিন্তু তারা আবার বাঙ্গালী সংস্কৃতির ধারক ও বাহকও বটে। মেয়েদের অবশ্যই শপিং এ গিয়ে দামী এবং সু-রুচিশীল পোশাক কেনা উচিত। টপসের সাথে স্কার্টটা ম্যাচ করছে কিনা সেটার দিকে নজর রাখা উচিত। সেই সাথে মিলিয়ে সুন্দর জুতাও পড়া উচিত। সুন্দর সুন্দর রান্না করে অবশ্যই সৃষ্টিশীলতার পরিচয় দেয়া উচিত। শিক্ষিত রুচিশীল আপুরা ভাবীরা একত্রিত হয়ে প্রতি সপ্তাহে সামাজিকতাও রক্ষা করা অপরিহার্য। তাই যে মেয়ে পড়া লেখা বা কাজ কর্ম করতে আগ্রহী তাদের তারা সামাজিক এবং সাংস্কৃতিক হবার পরামর্শও দিয়ে থাকেন। তারা যা করেন সেসব না করে কেউ পড়ালেখা চাকরী করতে চাইলে তাদের রুচিশীল মনে সন্দেহ জাগে মেয়েটি হয়ত আসলে মেয়ের স্বভাব যুক্ত না। আর মেয়ে হলেও আর যাই হোক বাঙ্গালী মেয়ে না। তারা প্রত্যেকে হুমায়ুন আহমেদের রূপা। তারা বাবা মায়ের আদরের মেয়ে, স্বামীর বা প্রেমিকের চরম আহ্লাদের পাত্রী। তারা এতোই ভালোবাসে তাদের জীবন সঙ্গীদের যে নিজেদের যে কোন নামের প্রয়োজন আছে, তা তারা মনে করেন না। মিসেস অমুক নামেই তারা স্বাচ্ছন্দ্য বোধ করেন। তাদের সম্পত্তি নয় সম্পদ স্বামী/প্রেমিকের পরিচয় এবং গৌরব, তাদের সৃষ্টিশীলতার প্রকাশ পায় একমাত্র রান্না ঘরে। তাদের প্রগতিশীল সুরুচির প্রকাশ পায় ফ্যাশন সচেতনতায়। এর বাইরে বাকি সব গুরুত্বহীন। ওহ, বলাই তো হয়নি, তারা আবার সকলেই খুব সুখী। সাপ্তাহিক পার্টিতে বা সামাজিক যোগাযোগ সাইটগুলো মূলত এদের হাসির বন্যাতেই রঙ্গিন হয়ে থাকে। এভাবেই যদি জীবনের সব চাওয়া, সব সুখ হাতের মুঠোয় মিলে যায়, তাহলে বিজ্ঞান, প্রকৌশল, চিকিৎসাবিদ্যা, কলা, স্থাপত্য, শিল্পের জগতে শুধু শুধু মাথা কুটে মরার কি মানে থাকতে পারে! এদেরকে আজ আমার মায়ের আধুনিক রূপ বলেই মনে হয়। বরং আমার মা যেভাবে বড় হয়েছেন সেটা চিন্তা করলে আমার মা এই ছদ্মবেশী প্রগতিশীলা স্মার্ট রমণীদের চেয়ে অনেক এগিয়ে ছিলেন। তিনি শিক্ষার সুযোগ পাননি বলে সমাজ তাকে যা শিখিয়েছে তার বাইরে চিন্তা করতে পারেন নি। আর আজকের শিক্ষিতা স্মার্ট রমণীরা শিক্ষার সুযোগ পেয়েও আধুনিকতার ভং ছাড়া কিছুই ধরতে পারেনি।
আড়ালে রয়ে গেল আরেকটি দল, যাদের খুব কাছ থেকে না হলেও দেখেছি কিছুটা হলেও। এদের স্বামীরা সচ্ছল নয়, ক্ষুধার যন্ত্রণায় অথবা সন্তানের অন্নের যোগান দিতে, নিত্য ভোরবেলা তাদের কারখানায় বা বাসা বাড়িতে কাজের জন্য ছুটতে হয়। তাদের রুচি-বোধ নেই, নিজেকে সুন্দরভাবে উপস্থাপনের সময় নেই, সামাজিকতার কথা চিন্তা করাও বিলাসিতা। রান্না ঘরে তারা শিল্পের বহিঃপ্রকাশ ঘটাবার কথা চিন্তা করতে পারে না, তাদের চিন্তা করতে হয় সারাদিন সারা মাস পরিশ্রম করে তারা যা উপার্জন করে তাতে তাদের উদরপূর্তি হবে কিনা, সন্তানের ক্ষুধা মিটবে কিনা। বাচ্চাটা স্কুলে যেতে পারবে কিনা, তাকে টিফিনের জন্য ক'টা টাকা হাতে দিতে পারবে কিনা। দিন শেষে সন্তানের কাছে, বাবা মায়ের কাছে, আপনজনের কাছে একটু যাবার সুযোগ পাবে কিনা। তারা নিতান্তই অসামাজিক, অসংস্কৃত, অশিক্ষিত, অচ্ছুত। তার পরেও অন্তত তাদের এতোটুকু ব্যক্তিত্ব-বোধ আছে এটুকু বলার, "আমি কারোর খাইও না পরিও না, নিজের খাওন নিজে যোগাড় কইরা খাই।"
এতকাল আমি অনেক লিখেছি নারী মুক্তির কথা। আমি বার বার বলেছি একজন নারীর মানুষ হয়ে উঠবার প্রয়োজনীয়তার কথা। নিজেদের জীবনের নাটাই পুরুষের হাতে ছেড়ে দেয়া নারীরা এবং পুরুষ সংগীরা আমার কথায় খেপেছে বহুবার। তাদের ভার্চুয়াল প্রতিক্রিয়াতেই আমার মনে হয়েছে আমি যেন বাঙ্গালী সমাজ এবং সংস্কৃতির সাথে একযোগে বিদ্রোহ ঘোষণা করেছি। তারপরও আমি আশাবাদী হয়েছি আমাদের দেশের ক্রমবর্ধমান শিক্ষিত নারী গোষ্ঠীকে নিয়ে। আমার সেই আশা আজ হতাশায় পরিণত হয়েছে। বাংলাদেশের এই শিক্ষিত সুবিধাভোগী নারীসমাজের একটা স্থিতিশীল ব্যক্তিসত্তা সৃষ্টি হবে, সেই সব আশা এখনও আকাশ কুসুম কল্পনা। এরা আহ্লাদী কন্যা থেকে সর্বোচ্চ লাস্যময়ী বধূ হবে, আর কিছু নয়। তারা তাদের মেয়েকেও সেই শিক্ষাই দেবে, ছেলেকেও তার মত একজন লাস্যময়ী বধূই খুঁজে আনতে বলবে। আজ আমি কেবল হতাশ নয়, অসহায় বোধ করছি এই লাস্যময়ী এবং রক্ষণশীলা নারীদের মুখোমুখি দাড়িয়েও কোন পরিবর্তনের কথা স্বতঃস্ফূর্ত ভাবে বলতে পারছি না বলে। বরং স্রোতের বিপরীতে দাঁড়িয়ে আমিই আমার বাংলাদেশের সমাজ থেকে ক্রমাগত দূরে সরে যাচ্ছি।
বাংলাদেশের শতকরা ০.০১ শতাংশ সত্যিকারের প্রগতিশীল শিক্ষিত নারীদের দেখে ভেবেছিলাম বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আমি ভুল স্বপ্ন দেখেছিলাম। আমার আজ নিজেকে খুব তুচ্ছ মনে হচ্ছে, অসামাজিক, অসংস্কৃত, অশিক্ষিত, অচ্ছুত গৃহকর্মটি বা গার্মেন্টস-কর্মীটি যে বাঙ্গালী সমাজের অলংকাররূপী তথাকথিত শিক্ষিত, সামাজিক, অভিজাত নারীটির চেয়ে হাজার গুন বেশী সম্মান এবং শ্রদ্ধার যোগ্য তা এতদিন অনুধাবন করতে পারিনি বলে।

Wednesday, May 1, 2013
নীলকন্ঠের চিঠি - হারিয়ে যাবার গল্প, ১লা মে, ২০১৩!
প্রিয় অরুণাভ,
এই পৃথিবীটাকে মাঝে মাঝে মনে হয় বড্ড অচেনা। যদিও জন্মাবধি দেখেছি কেবলই এই পৃথিবীটাকেই। আমি যখন ফুলের দিকে তাকাই, পাখির দিকে তাকাই রঙের দিকে তাকাই, আমার কাছে বড্ড বেশী চমৎকার লাগে। মনে হয়, এইতো আমার পৃথিবী। কিন্তু আমি যখন মানুষের মনের দিকে তাকাই, তখন আর কিছুই চিনতে পারিনা। চিনতে পারি না আমি নিজেকেও। আমার নিজেকে ক্লান্ত অবিশ্রান্ত পথে পথে ঘোরা উদ্ভ্রান্ত এক পথিকের মত লাগে। আমি তোমাদের ঠিক চিনি না।
আমি একলাই এই ধরণীর বুকে স্থির জলপদ্মের মত চেয়ে থাকি, বাকিরা সবাই গতি-মান। কেন যে তারা এমনি করে ছুটে চলেছে বুঝতে পারিনা। তাও যদি সকলে সরল পথে চলত, বুঝতুম।
আজ রাতে ঘুমের মাঝে ছটফট করেছি স্বপ্ন দেখে। দেখেছি লুবনা, জিতা আর শোয়েবকে। বাদ পড়ে গেছে আসিফটা। দেখলাম, যেই আমি বিতার্কিক ছিলাম, আবৃত্তি করতাম, সেই আমি যেন শাড়ি পড়ে দাঁড়িয়ে আছি সবার মাঝে। আমার কোন এক শিক্ষিকাও আছে সেখানে। তিনি আমায় ডাকছেন। আমিও কিভাবে যেন দাঁড়িয়ে গেছি বিতর্কের মঞ্চে। যেই কথা বলতে শুরু করেছি, তখন কোত্থেকে শোয়েব বলে উঠল, ও আবার কি বিতর্ক করবে, সব ভুলে গেছে। এখন ওর চেয়ে আমি ভালো বক্তৃতা দিতে পারবো। অডিটোরিয়াম ভর্তি মানুষের মাঝে শোয়েবের এমন করে আমাকে বলায় রাগ হল খুব। একটুখানি সান্ত্বনা পেলাম যখন আমার পিছনের শিক্ষক মহোদয় বললেন, এসব কথা কানে দেবার কিছু নেই, যে বলছে, সে আসলে নিজেই কিছু জানে না। কোত্থেকে মায়াময়ী লুবনা এসে আমাকে নিয়ে গেল আবারও মঞ্চে, বলল আমাদের বিতর্ক দলটি হবে ঠিক আগেকার মত, আমি তুই আর জিতা। এমনটাই কথা ছিল, কিন্তু জিতা কবিতা লিখছে, তাই জিতার জায়গা শোয়েবকে নেব। আমি আঁতকে উঠলাম, শোয়েবের মন তো পড়ে থাকে খালি মেয়েদের দিকে, ও তো বক্তৃতা দিতে গিয়ে অডিটোরিয়ামের মেয়েদের দিকে হা করে তাকিয়ে থাকবে। ওর পর আমি গেলে তো খবর আছে, যে দলের ইতিমধ্যে বারোটা বেজে গেছে, বলার আর কোনকিছু অবশিষ্ট তো থাকবে না। এটা মনে হতে হতেই দেখি আমি মঞ্চে দাঁড়িয়ে গেছি, কথা বলছি কিন্তু আমার পারফর্মেন্সে আসলেই ঐ আগের মত তেজটা নেই। মনে মনে খুব কষ্ট পেলাম। দীর্ঘদিন অব্যবহারে আমার মেধায় মরচে ধরে গেছে। মন খারাপ করে বারান্দার রেলিং-এ হেলান দিয়ে দাঁড়িয়ে আছি দেখি জিতা এসেছে তার কবিতার খাতা নিয়ে। জিতার একটা কবিতার বই বেরুবে এবার। সেই জিতা, যে আমাকে কত্ত বলেছে, আমাকে নিয়ে একটা কবিতা লিখে দে। সেই জিতা, আজ আমায় বলছে, তুই তো ছেড়ে দিয়েছিস কবিতা লেখা, তাই আমিই লিখলাম কবিতা। আমি আবার খানিকটা কষ্ট পেলাম। কেন ছেড়েছি সবকিছু, যার সাথে আমার জড়িয়ে ছিল প্রাণ। অস্থিরতায় ভেঙ্গে গেল ঘুম আমার। জেগে উঠে অনুভব করলাম, আমি আসলেই ছেড়ে এসেছি আমার অনেক কিছু, কেন ছেড়েছি? আমার মনের মধ্যে কলেজ ইউনিফর্ম পড়া সেই লুবনা এখন আগের মতই মায়াবী, বদলে গেছে শোয়েব জিতা দুজনেই, কিন্তু ওরা দুজনেই আমাকে যা বলছে তা শতভাগ সত্যি। সত্যিই আমি ছেড়ে দিয়েছি অনেক অনেক কিছু... নিজেকে বুঝি এভাবেই ধ্বংস করেছি আমি।
কতকাল দেখিনা লুবনাকে, আগের সেই ছিপছিপে সুন্দরী ব্যক্তিত্বময়ী লুবনা, এখন হয়ত অনেকটাই অন্যরকম, কিন্তু কেমন আমি জানিনা। শুধু জানি, লুবনা এখন এক সন্তানের জননী। ওর একটি ছবিতে আমি দেখেছি বিষাদের ছায়া। আমার মনের অভ্যন্তরে সে একাধারে মনোমুগ্ধকারিনী এবং রহস্যময়ী। আমার চেনা লুবনা যে অর্ধেকটাই আমার কল্পনা, সে আমি বুঝি, কারণ বাস্তবে লুবাবের অনেক অনেক কিছুই আমি বুঝিনা, সেইসাথে বুঝতে চাইও না। ফেসবুকে জিতার সাথে যোগাযোগ আছে। জিতা ঠিক সেই আগের মতই রয়ে গেছে। সুখেও আছে। ২০১১ সালের নয়ই মার্চ সকালে আমি একটা লাল টুকটুকে ফতুয়া আর ওড়নাটা পড়ে বাসের জানালায় বসে ছিলাম, তখন জিতা এসে আমার পাশে বসেছিল। অনেকদিন পরে ওর সাথে কথা বলে আমার খুব খুব ভালো লেগেছিল। আজ মনে হচ্ছে আমি লুবনা জিতা শোয়েবের মাঝে কেবলমাত্র জিতাকেই চিনি। অরুণাভ , নিজেকেও কি আমি চিনি! আর কতদূরে গেলে আমি অনুধাবন করতে পারবো, আমাকে জন্ম দেবার অপরাধের প্রায়শ্চিত্ত হয়েছে আমার প্রিয় বাবার!
কেমন আছ অরুণাভ?
-নীলকণ্ঠ

Monday, April 22, 2013
এইবার তোর অধিকার নামা দে!
আমার কোনদিন জ্বলে ওঠা হয়নি, তীব্র বহ্নিশিখার মত।
কোনদিন বলা হয়ে ওঠেনি ব্যঞ্জনাময় ক্ষোভের কথা।
জনতার হাত মুঠো হয়ে যায় নিস্ফল আক্রোশে।
ঘাম আর নোনা জল আড়াল করে অপরটিকে সারাবেলা।
আদ্যপান্ত নোনতা আমি --বুকের মধ্যে ধিকি ধিকি আগুন জ্বলে!
হৃদয়ের রক্তাক্ত অগ্নি যেবেলা ঠিকরায় নয়নে নয়নে,
সেই বেলা ঠাঁই মেলে সুগভীর জলের সমাধিতে।
অধিকার চেয়েছি বলে, জবাব দিলে রক্ত হাতে,

Tuesday, February 12, 2013
যুদ্ধপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবীতে দক্ষিণ কোরিয়া প্রবাসীদের সংহতি প্রকাশ
এখন আর অপেক্ষা নয়, সময় এসেছে নিজেদের অবস্থান সারাবিশ্বকে উচ্চ কণ্ঠে জানিয়ে দেবার। সেই লক্ষ্যেই তরুণ প্রজন্ম জেগে উঠেছে, একত্রিত হয়েছে যুদ্ধাপরাধীদের যথোপযুক্ত শাস্তির দাবীতে শাহবাগ তথা প্রজন্ম চত্বরে। একজন নয়, দুইজন নয়, হাজারে হাজারে, লাখে লাখে মানুষ মানবতা বিরোধী অপরাধের বিচারের দাবীতে সোচ্চার। এই আন্দোলন যে কেবল শাহবাগে সীমাবদ্ধ নেই, ছড়িয়ে পড়েছে দেশের আনাচে কানাচে, তেমনি ছড়িয়ে পড়েছে দেশে-বিদেশেও। দক্ষিণ কোরিয়া প্রবাসী যেসব বাংলাদেশীরা শাহবাগে গণজাগরণের কেন্দ্রস্থলে গিয়ে গলা ছেড়ে স্লোগান দিতে পারছিল না, "যুদ্ধাপরাধীদের ফাঁসি চাই " বা, "জামাত-শিবির-রাজাকার, এই মূহুর্তে বাংলা ছাড়!" তারা তাদের মনের সেই ইচ্ছা পূরণ করেছে গত ১০ই ফেব্রুয়ারি, রবিবার, রাজধানী সৌলে একত্রিত হয়ে যুদ্ধপরাধ-বিরোধী গণ-আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করে।
কোরিয়া প্রবাসী বাংলাদেশীরা ১০ই ফেব্রুয়ারি বেলা ২-৩ টায় সৌলে রবীন্দ্রনাথ ঠাকুরের ভাস্কর্যের সামনে যুদ্ধপরাধবিরোধী স্লোগান লিখিত পোষ্টার হাতে নিয়ে জমায়েত হয় এবং মৌনভাবে অবস্থান করে। এইখানে অবস্থান শেষে আমরা রওনা হই কোরিয়াস্থ বাংলাদেশ দূতাবাসের উদ্দেশে। বিকাল চারটায় বাংলাদেশ দূতাবাসের সামনে আমরা একত্রিত হয়ে প্রথমে জাতীয় সংগীত গাই, অতঃপর যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তি দাবী করে আকাশ বাতাস প্রকম্পিত করে স্লোগান দেয়া হয়। এরপর কোরিয়া প্রবাসী বাংলাদেশীদের পক্ষে আশরাফ হোসেন রাসেল ভাই স্মারকলিপি পাঠ করে। স্মারকলিপিটি সপ্তাহের প্রথম কর্ম-দিবসে বাংলাদেশ দূতাবাসে জমা দেয়া হয়েছে। ফিরে আসার সময় আমাদের সাথে থাকা প্রত্যেকটি পোস্টার, প্ল্যাকার্ড, ফেস্টুন বাংলাদেশ দূতাবাসের সামনে ঝুলিয়ে রেখে এসেছি আমরা। এমনকি আট বছর বয়সী শিশু প্রিয়তাও কাদের মোল্লার ফাঁসি চেয়ে নিজের হাতে আঁকা পোস্টার লাগিয়ে এসেছে দূতাবাসের দরজায়।
আমরা যারা দেশ ছেড়ে সুদূর প্রবাসে পড়ে আছি, তাদের মনটা আসলে পড়ে আছে, প্রজন্ম চত্বরে, যেখানে জেগে ওঠা গণ-আন্দোলন মিটিয়ে দিয়েছে এযাবৎ মনের মাঝে বয়ে বেড়ানো সমস্ত খেদ! এই গণ-জাগরণ দেখিয়ে দিয়েছে, বাঙালি জেগে আছে, জেগে ওঠার সময় হলে সারা বিশ্বকে জানিয়ে দিতে পারে নিজেদের অবস্থান!

Subscribe to:
Posts (Atom)