আমার কোনদিন জ্বলে ওঠা হয়নি, তীব্র বহ্নিশিখার মত।
কোনদিন বলা হয়ে ওঠেনি ব্যঞ্জনাময় ক্ষোভের কথা।
জনতার হাত মুঠো হয়ে যায় নিস্ফল আক্রোশে।
ঘাম আর নোনা জল আড়াল করে অপরটিকে সারাবেলা।
আদ্যপান্ত নোনতা আমি --বুকের মধ্যে ধিকি ধিকি আগুন জ্বলে!
হৃদয়ের রক্তাক্ত অগ্নি যেবেলা ঠিকরায় নয়নে নয়নে,
সেই বেলা ঠাঁই মেলে সুগভীর জলের সমাধিতে।
অধিকার চেয়েছি বলে, জবাব দিলে রক্ত হাতে,
এইবার তোর অধিকার নামা দে!