উদীয়মান সূর্যের দিকে চেয়ে আছি
এক চক্ষু মেলি,
আরেক চক্ষু আঁধারে দিয়েছি জলাঞ্জলি।
সবুজ পাতায় শিশির ঢল,
মনের গহীনে ঝড়ের মাদল;
বৈপরীত্যের দ্বন্দে জয়ের পালাবদল।
এক চক্ষু মেলি,
আরেক চক্ষু আঁধারে দিয়েছি জলাঞ্জলি।
সবুজ পাতায় শিশির ঢল,
মনের গহীনে ঝড়ের মাদল;
বৈপরীত্যের দ্বন্দে জয়ের পালাবদল।
আঁকছি দিনের নতুন সীমা,
দেয়াল ভাঙ্গার তীব্র নেশা,
বাঁধা; তবু লড়ে যেতে ভালোবাসা,
এভাবেই স্বপ্নের জমিনে খুঁটি গাঁথা।
দেখি সূর্যের নতুন নিশানা।
দেয়াল ভাঙ্গার তীব্র নেশা,
বাঁধা; তবু লড়ে যেতে ভালোবাসা,
এভাবেই স্বপ্নের জমিনে খুঁটি গাঁথা।
দেখি সূর্যের নতুন নিশানা।