দু’ফোটা মুক্তো বিন্দু জ্বলে ওঠে
অশ্রুহীন শুষ্ক চোখের কোলে;
দাঁড়িয়ে আছি মানচিত্র হাতে,
পুর্ব-পশ্চিম-উত্তর-দক্ষিন
জানা-অজানা সব দিকের সন্ধিস্থলে।
এই মাত্র এক ঝাঁক কাক
উড়ে গেছে আমার প্রবল চিৎকারে,
দুর্বল ভীরু ডানা মেলে...
কোন এক হেমন্ত শেষের শুকনো ডালে।
আজ ঝরা পাতার গল্প লিখি;
মরা কাকের ছবি আঁকি।
এ নয় পরাধীনতার...
নয় দ্রোহকালের...
নয় দূর্ভিক্ষের!
এ ছবি জাতীয় পাপের প্রায়াশ্চিত্তের!
সবুজ পৃথিবী চোখের রোদে ঝলসায়;
শিশু মানচিত্রের দিকে হাত বাড়ায়;
ভালোবেসে নয়, সুতীব্র ক্ষুধায়!
তথাকথিত বুদ্ধিজীবি সম্প্রদায়
আঁৎকে ওঠে-- দেশ বুঝি রসাতলে যায়!
No comments:
Post a Comment