Friday, September 17, 2010

সুদূরে তোমার লাজুক বধূ

আমার মতন মানুষ গুলো,
হয়ত এমন এলোমেলো।

সুর তুলেছে মনের মাঝি,
হৃদয়মাখা গভীর তুমি।
কথায় আমি প্রেম না বুঝি;
কাব্যে তাই তোমায় বলি,
খুব যে তোমায় ভালোবাসি।

ছুঁয়েছি ঐ চোখ দুটি,
ছুঁয়েছি ঐ চাপা হাসি।
এই যে আমার জাগরণে,
খেলছ তুমি মায়ায় মৌতাতে।
নিত্য মোরা স্বপনে ভাসি,
তোমারই জন্যে তুমি আমি।

সুদূরে তোমার লাজুক বধূ;
হিয়ার ছোঁয়া অদূর তবু।
ঘুম পাড়াবো আদর করে,
চেয়ে রব আলতো স্বরে,
ঘুড়িতে আঁকি তোমার ছবি,
আমায় দেখে হাসে রবি।


No comments:

Post a Comment