Saturday, February 26, 2011

ভালবাসা দূর্বলতা, ভালবাসাই অগ্নিশিখা!

প্রানের ডাকে বাঁধন ছিড়ে, 
সত্য জয়ের দৃপ্ত লয়ে,
আমি দূর্বিনীতা বিপ্লবী!

তোমরা বাঁধো স্বেচ্ছাচারে, 
খেল আমার স্বপ্ন নিয়ে, 
ভরালে মন অবিশ্বাসে, 
ভাবলে নাতো, হৃদয় কাঁদে!

ভালবাসা দূর্বলতা,
ভালবাসাই অগ্নিশিখা!
মিথ্যে স্রোতের মিথ্যে মায়া, 
জ্বালিয়ে দিলেম সব ছলনা।

নিজের হাতেই এবার নিলাম, 
স্বপ্ন জয়ের চিত্ত সুখে, 
বেঁচে থাকার স্বাধীনতা!