Tuesday, March 22, 2011

সামাজিক সময়ের বদান্যতা

নির্জনতা,
অস্থির দিশেহারা পাখিরা,
কিংবা বিসর্জনের যন্ত্রণা,
এই সব সামাজিক সময়ের বদান্যতা।

বসন্তখেলার কচি পাতায়
তোমার মুখের মুখরতা,
আমার শাড়ির আঁচল জুড়ে
তোমার হাতের অতীত ছোঁয়া।
তারপর সব ভুলে যাওয়া,
অথবা ভুলে থাকা।

বারে বারে
হয়ত হবে কণ্ঠ শোনা,
হয়ত হবে চোখের দেখা,
মনে মনে বিষাদ নেশা,
কেবল তোমার জন্য হাসব না।





১২ই ফেব্রুয়ারি ২০১১

No comments:

Post a Comment