আমাদের রক্তের মাঝে লুকিয়ে আছে
হিংস্রতা এবং ভালবাসার যুগপৎ কীটানু।
আমাদের স্বত্তায় মানব-পাশব আবর্তন।
ভালোবাসার কবিতা মানেই আরেক স্বত্তায় মৃত্যু নয়;
ক্রোধের কাব্য মানেই অসুন্দর নয়।
জীবন মানেই হয়তবা প্রতিদিনের দর্শন।
দুজনে হাত ধরেও হয়ে থাকে দূরত্বে মাতাল;
প্রেরণায় নীরবে বসে থাকে আলোকিত নিউরন।
প্রেমে কামে মৃত্যুর পাতাল,
চুপচাপ ভালবাসা কথা কয়।
হিংস্রতা এবং ভালবাসার যুগপৎ কীটানু।
আমাদের স্বত্তায় মানব-পাশব আবর্তন।
ভালোবাসার কবিতা মানেই আরেক স্বত্তায় মৃত্যু নয়;
ক্রোধের কাব্য মানেই অসুন্দর নয়।
জীবন মানেই হয়তবা প্রতিদিনের দর্শন।
দুজনে হাত ধরেও হয়ে থাকে দূরত্বে মাতাল;
প্রেরণায় নীরবে বসে থাকে আলোকিত নিউরন।
প্রেমে কামে মৃত্যুর পাতাল,
চুপচাপ ভালবাসা কথা কয়।
এ পর্যন্ত আপনার লেখা সবচেয়ে সেরা কবিতা এটি। তাই প্রথমবারের মত প্রকাশ্যে আমার ভালো লাগাটা জানিয়ে দিলাম। :)
ReplyDeleteধন্যবাদ সংশপ্তক। :)
ReplyDeleteআপনার লেখার আমি একজন একনিষ্ঠ পাঠক। আপনার অনেক লেখা পড়ার পরে প্রায়ই সেগুলো আমার নিজেরই অন্য এক মাত্রিকতার ভুবনে রেখে আসা লেখা বলে ভ্রম হয়। জংলী ফূলের সৌরভ সবাই কম বেশী ভালোবাসে কিন্তু কজনই বা প্রকাশ্যে মুখ ফুটে সেটা স্বীকার করার দুঃসাহস দেখায়।
ReplyDeleteজংলী ফুলের কিন্তু স্বীকার করায় বা না করায় কিছু আসে যায় না। :)
ReplyDeleteতা তো বটেই ! এক শুধু অরণ্যানীই জানে জংলী ফুলের মধুর কি যাদু! :)
ReplyDelete"হিংস্রতা এবং ভালবাসার যুগপৎ কীটানু"
ReplyDeleteখুবই হাছা কথা। মুক্তমনায় আপনার লেখা সব সময়ই ভাল লাগে। আজকে আপনার বাড়ি এসে জানিয়ে গেলাম।
@হেলাল,
ReplyDeleteআমার বাড়িতে স্বাগতম। অনেক ভালো লাগলো আপনার মতামত জেনে। :)