আমি মূক বধিরের মত;
ভাসতে পারিনা প্রগলভ স্রোতে,
চেয়ে থাকি কেবলই নীরবে।
আমার চাহনি কী কথা বলে?
সে আমি জানিনে।
ভাসতে পারিনা প্রগলভ স্রোতে,
চেয়ে থাকি কেবলই নীরবে।
আমার চাহনি কী কথা বলে?
সে আমি জানিনে।
চোখের জল চোখেই ধরে রাখতে
সে আমার বেশ সয়ে গেছে।
তুমি আনন্দের বার্তা নিয়ে এলে,
আমার হৃদয় কাঁপে না উচ্ছাসে।
তুমি আবেগঘন হয়ে এলে,
আমি অনুভব করিনা নিঃশ্বাসে
তোমার মর্মস্পর্শী গানে,
আমি বসে থাকি নির্বিকারে।
এই পাথুরে মানবীর হৃদয়ে
কিছু কথা আছে।
তবু গান থেমে যায়
ভাবের প্রকাশে।
বলা হয়নি তোমাকে,
খুব ইচ্ছে করে,
পিয়ানোতে নতুন সুর বাঁধতে।
গাঢ় লালে আমার ক্যানভাস রাঙ্গাতে।
বলা হয়নি কেবল ভাষাতে।
কিছু কথা আছে।
তবু গান থেমে যায়
ভাবের প্রকাশে।
বলা হয়নি তোমাকে,
খুব ইচ্ছে করে,
পিয়ানোতে নতুন সুর বাঁধতে।
গাঢ় লালে আমার ক্যানভাস রাঙ্গাতে।
বলা হয়নি কেবল ভাষাতে।
সেই নির্জন দুপুরে,
ঠিক যেমনি করে,
মাথা রেখেছিলে কোলে,
সেদিনও আমি নীরব ছিলাম,
তোমার চোখে চোখ রেখে।
সেই পরম কাঙ্খিত প্রহরে
চোখেতে তোমার আঙ্গুল ছুঁয়ে
কথা ছিল নিভৃতে।
ঠিক যেমনি করে,
মাথা রেখেছিলে কোলে,
সেদিনও আমি নীরব ছিলাম,
তোমার চোখে চোখ রেখে।
সেই পরম কাঙ্খিত প্রহরে
চোখেতে তোমার আঙ্গুল ছুঁয়ে
কথা ছিল নিভৃতে।
এতগুলো দিন
কেটে যাবে ভাবি প্রতিদিন;
কত রাত কাটে কল্পবিলাসে,
প্রতীক্ষাতে।
তোমার চুল দেখি আঙ্গুলের ফাঁকে।
কেটে যাবে ভাবি প্রতিদিন;
কত রাত কাটে কল্পবিলাসে,
প্রতীক্ষাতে।
তোমার চুল দেখি আঙ্গুলের ফাঁকে।
তীব্র অনুভবে
কথা কই নৈঃশব্দের সুরে সুরে।
কথা কই নৈঃশব্দের সুরে সুরে।
No comments:
Post a Comment