Monday, September 20, 2010

এইতো তোমার কাছেই আছি


তোমার জন্য গল্পগুলো জমিয়ে রেখে,
চলছি পথ আনমনেতে;
ভাবছি আমি পথের শেষে,
দেখা হবে আমাতে-তোমাতে।
কথা হবে নতুন রঙ্গে,
আঁকবো ছবি নতুন ঢঙ্গে;
তুলিতে জড়াবো তোমার হাসি,
সুর তুলিবে তোমার বাঁশি।
এইতো তোমার কাছেই আছি,
মনে মনে মন ছুঁয়েছি,
হৃদয় দিয়ে বেধেছি হৃদি।

No comments:

Post a Comment